News71.com
 International
 11 Nov 16, 05:02 PM
 297           
 0
 11 Nov 16, 05:02 PM

জাপানে দুজন নারীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর

জাপানে দুজন নারীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর

 

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে শুক্রবার দুজন নারীকে হত্যার দায়ে এক কয়েদির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে। দেশটির বিচার মন্ত্রণালয় একথা জানিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মৃত্যুদণ্ডাদেশ নিষিদ্ধের আহ্বান জানিয়ে আসছে। জাপানে রক্ষণশীল প্রধানমন্ত্রী শিনজো আবের দায়িত্ব গ্রহণের পর এই নিয়ে ১৭ জনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হল। ২০১২ সালের শেষ দিকে তিনি ক্ষমতা গ্রহণ করেন।

বিচারমন্ত্রী কাৎসুতোশি কানেদা জানান, অত্যন্ত সতর্কতার সঙ্গে অপরাধের সহিংস আচরণ বিবেচনা করে তিনি এই দ-াদেশ কার্যকরের অনুমোদন দিয়েছেন।মৃত্যুদ-াদেশ পাওয়া ব্যক্তির নাম হলো কেনিচি তাজিরি (৪৫)। ২০০৪ সালে ৪৯ বছর বয়সী এক নারী ও ২০১১ সালে ডাকাতির সময় ৬৫ বছর বয়সী এক নারীকে হত্যা করার দায়ে তাকে এ সাজা দেয়া হয়।

২০০৪ সালে ভারী অস্ত্রের সাহায্যে তাজিরি ওই নারীর মাথা ও মুখে আঘাত করে। এতে ওই নারী মারা যান।পরবর্তী ঘটনায় তিনি ওই নারীকে ছুরিকাঘাত করে তার অর্থ ছিনতাই করেন। ওই মহিলা মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন