News71.com
 International
 11 Nov 16, 05:17 PM
 307           
 0
 11 Nov 16, 05:17 PM

সিরিয়ার আলেপ্পোতে বিদ্রোহীদের বিরুদ্ধে আলেপ্পোতে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ রাশিয়ার

সিরিয়ার আলেপ্পোতে বিদ্রোহীদের বিরুদ্ধে আলেপ্পোতে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কাছে সিরিয়ায় বিদ্রোহী অধিকৃত আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহীদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ রয়েছে।শুক্রবার রুশ সেনাবাহিনী একথা জানিয়েছে।

রুশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা সন্ত্রাসীদের ব্যবহৃত গোলায় বিষাক্ত জিনিষ পেয়েছে।’পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে বিদ্রোহীদের ব্যবহৃত গোলাবারুদে প্রাপ্ত পদার্থে ক্লোরিণ গ্যাস ও সাদা ফসফরাস থাকার সম্ভাবনা খুবই বেশি।’বিবৃতিতে আরো বলা হয়, গোলাটি ১০৭০ ডিস্ট্রিক্টে পাওয়া গেছে। এটি আলেপ্পোর দক্ষিণপশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠে অবস্থিত।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, সিরিয়ার সরকারি সৈন্যরা কয়েকদিন আগে বিদ্রোহীদের কাছ থেকে এই এলাকাটি পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা অনুমোদিত একটি রুশ সামরিক পরীক্ষাগারে পরে এ বিষয়টি আরো ব্যাপকভাবে বিশ্লেষণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন