News71.com
 International
 11 Nov 16, 05:21 PM
 328           
 0
 11 Nov 16, 05:21 PM

ট্রাম্প উত্তেজনার প্রেক্ষাপটে ভেনিজুয়েলা সংকট আলোচনা আবারো শুরু

ট্রাম্প উত্তেজনার প্রেক্ষাপটে ভেনিজুয়েলা সংকট আলোচনা আবারো শুরু

আন্তর্জাতিক ডেস্ক: ভেনিজুয়েলার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলগুলো দেশের সংকট নিয়ে আবারো আলোচনা শুরু করতে শুক্রবার আলোচনার টেবিলে বসতে যাচ্ছে।তারা এই আলোচনা এমন এক সময় শুরু করতে যাচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় বিশ্বে এক ধরণের উত্তেজনা বিরাজ করছে। কারণ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।দেশের খাদ্য ঘাটতিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া উত্তেজনা প্রশোমনে সমাজবাদী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার বিরোধীরা ১০ দিন আগে ‘শান্তি আলোচনা চুক্তির’ কথা ঘোষণা করে।

দেশে রাজনৈতিক দলগুলোর এই বিরোধের কারণে রাজপথে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।এদিকে পোপ ফ্রান্সিসের আশির্বাদে ভ্যাটিকানের মধ্যস্থতায় তারা শুক্রবার আলোচনায় বসার ব্যাপারে সম্মত হয়।

বিরোধী এমইউডি জোটের নেতা জেসাস তোরিয়াবা বলেন, ‘১০ আগে ঘোষিত শান্তি আলোচনা শুক্রবার শুরু হচ্ছে।’‘জনগণের ভোট দেয়ার অধিকার পুনপ্রতিষ্ঠার দাবি জানাতে আমরা আলোচনার টেবিলে যাচ্ছি।’এই শান্তি আলোচনা চুক্তির আওতায় বিরোধী দল রাজপথে বিক্ষোভ-সমাবেশ স্থগিত রেখেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন