News71.com
 International
 11 Nov 16, 05:22 PM
 345           
 0
 11 Nov 16, 05:22 PM

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভেঙ্গে ফেলার পরিকল্পনা ভিয়েতনামের

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভেঙ্গে ফেলার পরিকল্পনা ভিয়েতনামের

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনাম তাদের নির্মিতব্য দু’টি পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ভেঙ্গে ফেলার পরিকল্পনা করছে। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একথা জানায়।এ কমিউকনিষ্ট রাষ্ট্র ২০০৯ সালে নিন থুয়ান প্রদেশে পারমানবিক কেন্দ্র দু’টি নির্মাণের পরিকল্পনা অনুমোদন দেয়া হয়।অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাওয়া এ দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতেই এ ধরণের বিদ্যুত কেন্দ্র নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়।রাশিয়ার রোসাতম ও জাপানি কনসোটিয়ামের সহযোগিতায় তৈরি এ বিদুৎ কেন্দ্র দু’টির উৎপাদন ক্ষমতা ছিল চার হাজার মেগাওয়াট। এ দু’টি কেন্দ্র উৎপাদনে গেলে এগুলো হতো দক্ষিণপূর্ব এশিয়ার প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।

ভিয়েতনামের সরকারি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সরকার ভিয়েতনামের রাবার স্ট্যাম্প পার্লামেন্টকে প্রকল্প দু’টি স্থগিত করতে বলেছে।খবরে আরো বলা হয়, এই প্রকল্প পরিবেশের জন্য হুমকি হতে এবং এর ক্ষতিকর দিক দেশ কাটিয়ে উঠতে নাও পারে এমন আশংকা থেকেই এসব বাতিল করার পরিকল্পনা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন