
আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের জয়কে জাতীয় বিপর্যয় বলেছেন মন্তব্য করেছেন হলিউড অভিনেতা রবার্ট ডি নিরোর। সঞ্চালক জিমি কিমেলের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই হলিউড অভিনেতা। আর সেখানেই এমন মন্তব্য করেন তিনি।
রবার্ট ডি নিরো বলেন, ‘ট্রাম্পের জয় জাতীয় বিপর্যয়। খুব দুঃখ পেয়েছি। আমেরিকাবাসীও হতাশ। তাই তো প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছেন। কিন্তু এখন আর কিচ্ছু করার নেই। ট্রাম্পকে খুব ভাল চিনি। কিন্তু প্রেসিডেন্টের কুর্সিটাকে তো আর অপমান করতে পারি না। দেখা যাক দায়িত্ব হাতে পেয়ে উনি কী করেন।’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় থেকেই ট্রাম্পের বিরুদ্ধে গলা চড়িয়েছেন বেভারলি হিলসের অনেক তারকারা। ‘ট্যাক্সি ড্রাইভার’ খ্যাত অভিনেতা রবার্ট ডি নিরোও বাদ যাননি। একটি ভিডিও–তে ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। তাতে রিপাবলিকান প্রার্থীকে বদ, মুর্খ বলে উল্লেখ করেছিলেন। সুযোগ পেলে সজোরে ঘুষি কষাবেন বলেও জানিয়েছিলেন। সেই সময় তাকে সমর্থন জানিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা।
কিন্তু সব হিসেব উল্টে সদ্য আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাই এখন আর হাতাহাতিতে যেতে চান না ডি নিরো। তার মতে, ‘প্রেসিডেন্টে কে তো আর ঘুষি মারতে পারি না। তবে আমার হয়ে বারাক ওবামা এই কাজটা করতে পারেন।’ লস অ্যাঞ্জেলসে বেস কয়েকটি রেস্তোরাঁ রয়েছে ডি নিরোর। সেখানে ডোনাল্ড ট্রাম্পকে খাতির করবেন কি না জিজ্ঞেস করা হয় তাকে। প্রত্যাশা মতোই অবজ্ঞা প্রকাশ করেছেন তিনি।