News71.com
 International
 12 Nov 16, 12:40 PM
 323           
 0
 12 Nov 16, 12:40 PM

যুক্তরাষ্ট্রে যুবকের ছুরিকাঘাতে আহত ৬

যুক্তরাষ্ট্রে যুবকের ছুরিকাঘাতে আহত ৬

নিউজ ডেস্ক :  যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ওয়েস্ট স্ট্রিটে একটি মানসিক হাসপাতালে যুবকের ছুরিকাঘাতে ছয়জন আহত হয়েছেন। আহতদের পিটসবার্গ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এ ঘটনায় হামলাকারী সেই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। শনিবার প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলাকারী ওই যুবক মানসিক ভারসাম্যহীন।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, ওই যুবক হাসপাতালের অফিস কক্ষে ঢুকে এ হামলা চালায়। সোয়াট পুলিশের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী যুবককে গুলি করলে সে আহত হয়। এ সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন