News71.com
 International
 12 Nov 16, 01:56 PM
 319           
 0
 12 Nov 16, 01:56 PM

আফগানিস্তানে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ

আফগানিস্তানে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে বিস্ফোরণ ঘটেছে। এতে অল্পসংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। ন্যাটো একথা জানায়।কোন জঙ্গি গোষ্ঠী এখন পর্যন্ত এই বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেনি।শীত মৌসুমের আগে দেশব্যাপী তালেবান জঙ্গিরা যখন দেশব্যাপী হামলা জোরদার করেছে, তখন এ বিস্ফোরণ ঘটল।সামরিক জোট এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ‘আমরা নিশ্চিত করে বলতে পারি স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় (গ্রিনিচ মান সময় ০১০০) বাগরাম বিমানঘাঁটিতে বিস্ফোরণ ঘটে।

এতে অল্পসংখ্যক হতাহত হয়েছে।’তে আরো বলা হয়, ‘আমাদের ফোর্স প্রোটেকশন ও চিকিৎসক দল এই পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা চালাচ্ছে।’

উল্লেখ্য, রাজধানী কাবুলের কাছে বাগরাম বিমানঘাঁটিতে প্রায়ই তালেবান জঙ্গিরা হামলা চালায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন