News71.com
 International
 12 Nov 16, 01:58 PM
 336           
 0
 12 Nov 16, 01:58 PM

ওবামার স্বাস্থ্য সেবার মূল বিষয়গুলো ট্রাম্পের পছন্দ

ওবামার স্বাস্থ্য সেবার মূল বিষয়গুলো ট্রাম্পের পছন্দ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার সার্বজনীন স্বাস্থ্যবিমা পুরোপুরি বাতিল করবেন না। বরং গুরুত্বপূর্ণ বিষয়গুলো রেখে এর কিছু অংশ সংশোধন করবেন।আজ শনিবার ওয়ালস্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। নির্বাচনের আগে তিনি বলেছিলেন, দায়িত্বগ্রহণের পর ওবামাকেয়ার নামে পরিচিত স্বাস্থ্যসেবা বাতিল করাই হবে তার প্রথম কাজ।ওয়ালস্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেন, ওবামার স্বাস্থ্যবিমার বৈষম্য দূর করা সংক্রান্ত বিষয় ও মা-বাবার স্বাস্থ্য পরিকল্পনায় সন্তানদের অন্তর্ভুক্ত রাখার বিষয়গুলো তার পছন্দ।তিনি বিমার এ দুটি নীতির ব্যাপারে বলেন, ‘আমি এগুলো খুবই পছন্দ করি।’

হোয়াইট হাউসে গত বৃহস্পতিবার বারাক ওবামার সঙ্গে দেখা করেন ট্রাম্প। ওই বৈঠক এবং ওবামার পরামর্শ নিয়ে ওয়ালস্ট্রিটের সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। তিনি জানান, বৈঠকে স্বাস্থ্যবিমা পুরোপুরি বাতিল না করতে ওবামা পরামর্শ দিয়েছেন।ট্রাম্প বলেন, ওবামার পরামর্শ তিনি গুরুত্বসহকারে বিবেচনা করবেন। তিনি আরও বলেন, তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতে চান। এমন দেশ চান, যেখানে সবাই একে অন্যকে ভালোবাসবে।সিবিএসকে দেয়া পৃথক এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওবামার স্বাস্থ্যবিমার যে বিষয়গুলো তিনি রেখে দিতে চাচ্ছেন সেগুলো সত্যিই খুব গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিলটি সংশোধন করা হবে। আমেরিকার জনগণ যাতে কম টাকায় উন্নত স্বাস্থ্য সেবা পায় তার জন্য বিলে পরিবর্তন আনা হবে।

ষাট মিনিটের একটি অনুষ্ঠানের জন্য সিবিএস তার এ সাক্ষাৎকার নেয়। এটি রোববার প্রচার করা হবে।নির্বাচনী প্রচার চলানোর সময় ট্রাম্প বর্তমান প্রেসিডেন্টের এ স্বাস্থ্য বিমাকে পুরোপুরি একটা বিপর্যয় বলে উল্লেখ করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন