News71.com
 International
 12 Nov 16, 02:02 PM
 319           
 0
 12 Nov 16, 02:02 PM

চীনা জাহাজ বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের কাছ দিয়ে অতিক্রম করেছে।। জাপানের কোস্টগার্ড

চীনা জাহাজ বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের কাছ দিয়ে অতিক্রম করেছে।। জাপানের কোস্টগার্ড

আন্তর্জাতিক ডেস্ক : চীনা কোস্টগার্ডের জাহাজ শনিবার পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের কাছ দিয়ে অতিক্রম করেছে। জাপানের কোস্টগার্ড এই অভিযোগ করে জানিয়েছে, এক সপ্তাহে এটা এ ধরনের দ্বিতীয় ঘটনা।দ্বীপপুঞ্জের আশপাশের জলসীমায় চারটি জাহাজ প্রবেশ করেছে। এই এলাকাটি জাপানের নিয়ন্ত্রণে রয়েছে। জাহাজগুলো স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা (গ্রিনিচ মান সময়০১৩০) ওই বিরোধপূর্ণ এলাকায় প্রবেশ করে এবং দুই ঘন্টার মধ্যে সেখান থেকে চলে যায় বলে জাপানের কোস্টগার্ড দাবি করেছে।

জাপানীদের কাছে এই দ্বীপপুঞ্জ সেনকাকু ও চীনের কাছে দিয়াওইয়ু নামে পরিচিত।রোববার সর্বশেষ এ ধরনের ঘটনা ঘটে। এ প্রেক্ষিতে টোকিও এর দূতাবাসের মাধ্যমে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অভিযোগ করে। জাপানের পক্ষ থেকে বলা হয়, জনবসতিহীন ‘দ্বীপগুলো জাপানের অবিচ্ছেদ্য অংশ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন