News71.com
 International
 12 Nov 16, 05:33 PM
 319           
 0
 12 Nov 16, 05:33 PM

ট্রাম্পকে অবশ্যই ইউরোপ সম্পর্কে জানতে হবে ।। ইইউ প্রধান জ্যাঁ-ক্লঁদ জাঙ্কার

ট্রাম্পকে অবশ্যই ইউরোপ সম্পর্কে জানতে হবে ।। ইইউ প্রধান জ্যাঁ-ক্লঁদ জাঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় কমিশনের (ইইউ) প্রধান জ্যাঁ-ক্লঁদ জাঙ্কার বলেন, ট্রাম্পকে অবশ্যই ইউরোপ সম্পর্কে জানতে হবে।

শুক্রবার তিনি লুক্সেমবার্গে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ট্রাম্পের বিজয় সম্পর্কে বলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, বেলজিয়াম ইউরোপের কোন একটি জায়গার একটি গ্রাম।’তিনি বলেন, ‘আমাদের অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ীকে জানাতে হবে, ইউরোপ কি এবং কিভাবে এটি চলে।’

তিনি বলেন, ‘বিশ্বের যেসব দেশ সম্পর্কে ট্রাম্পের ধারণা নেই আগামী দুই বছর তিনি সেসব দেশ ভ্রমণ করবেন। আর আমার বিশ্বাস, আমাদের এ দুই বছর বৃথা সময় নষ্ট করতে হবে।’জাঙ্কার বলেন, ট্রাম্প ন্যাটো নিয়ে প্রশ্ন তুলেছে। এটা ক্ষতিকর পরিণতি ডেকে আনতে পারে। কারণ এটা ইউরোপকে সুরক্ষার মডেল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন