News71.com
 International
 12 Nov 16, 05:40 PM
 308           
 0
 12 Nov 16, 05:40 PM

নোট বাতিলে কেমন আছেন মানুষ? সরেজমিনে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা; 'হঠকারী সিদ্ধান্ত', আক্রমণ কেন্দ্রকে

নোট বাতিলে কেমন আছেন মানুষ? সরেজমিনে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা; 'হঠকারী সিদ্ধান্ত', আক্রমণ কেন্দ্রকে

আন্তর্জাতিক ডেস্ক :  নোট বাতিলের জেরে সাধারণ মানুষের দুর্ভোগ সরেজমিনে দেখতে ব্যাঙ্ক ও এটিএম পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে শরৎ বসু রোডে একটি বেসরকারি ব্যাঙ্ক ও পরে আশুতোষ মুখার্জি রোডে একটি বেসরকারি ও একটি রাষ্ট্রায়ত ব্যাঙ্কে যান মমতা। ব্যাঙ্কের পাশে তিনটি এটিএমও পরিদর্শন করেন তিনি। গ্রাহকদের সঙ্গে কথা বলেন। দীর্ঘ অপেক্ষা ও খুচরো-সঙ্কট নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানান গ্রাহকরা। পরে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রের এই ‘হঠকারী’ সিদ্ধান্তে সাধারণ মানুষকে নাজেহাল হতে হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন