
নিউজ ডেস্ক : পাকিস্তানে একটি সুফি মাজারে বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৭০ জন।শনিবার বেলুচিস্তানের খুজদার জেলায় শাহ নুরানি মাজারে এ হামলার ঘটনা ঘটে।তহশিলদার জাভেদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭০ জন।
জানা গেছে, সুফি সংস্কৃতি 'ধামাল' চলার সময় মাজার প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তবে প্রত্যন্ত এলাকা হওয়ায় এবং কাছাকাছি হাসপাতাল না থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।