News71.com
 International
 13 Nov 16, 11:24 AM
 315           
 0
 13 Nov 16, 11:24 AM

পাকিস্তানে সুফি মাজারে হামলার দায় স্বীকার আইএসের।। নিহতের সংখ্যা বেড়ে ৫২

পাকিস্তানে সুফি মাজারে হামলার দায় স্বীকার আইএসের।। নিহতের সংখ্যা বেড়ে ৫২

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সুফি মুসলিমদের একটি মাজারে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও শতাধিক মানুষ। শনিবার বেলুচিস্তানের খুজদার জেলায় শাহ নুরানি মাজারে এ হামলার ঘটনা ঘটে।বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ আহমেদ বাগতির বরাত দিয়ে এ খবর জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় দৈনিক দ্য ডন। মীর সরফরাজ আহমেদ বলেন, হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন। এছাড়া বোমা বিস্ফোরণে আরও ১০২ জন হয়েছেন।

এদিকে, বোমা বিস্ফোরণের ঘটনায় বিদেশিরা চক্রান্ত জড়িত থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দিলেও বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, বেলুচিস্তানের মাজারে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।মাজারের তত্ত্বাবধায়ক নওয়াজ আলি বলেন, প্রত্যেক দিন সূর্য অস্ত যাওয়ার পরপরই সেখানে ধর্মীয় ধামাল সংগীতের আসর বসে। এজন্য বিপুল সংখ্যাক মানুষ সেখানে হাজির হয়য়। শনিবার বিস্ফোরণের ঘটনার দিন মাজারে ৫০০ জন মানুষ জমায়েত হয়েছিলেন বলে তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন