
আন্তর্জাতিক ডেস্ক : নোট নিয়ে মানুষের ভোগান্তির বিষয়ে এবার রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন মমতা টুইটারে জানান, রাষ্ট্রপতির সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। তিনি লেখেন, রাষ্ট্রপতিকে ফোন করেছিলাম। নোট-সঙ্কটের জেরে মানুষের কীরকম ভোগান্তি হচ্ছে, তা রাষ্ট্রপতিকে জানিয়েছি। ১৬ কিম্বা ১৭ তারিখ, রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের সময় দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ। ওইদিনই তাঁকে গোটা পরিস্থিতি সবিস্তারে জানানো হবে।
এখানেই থেমে থাকেননি মমতা। সূত্রের খবর, নোট সমস্যা নিয়ে লালুপ্রসাদ যাদবের সঙ্গেও ফোনে কথা হয়েছে মমতার। সূত্রের খবর, সীতারাম ইয়েচুরিকেও এদিন ফোন করেন মুখ্যমন্ত্রী। বলেন, মোদী সরকারের নোট-বাতিল ইস্যুতে, আপনাদেরও তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা উচিত।