
আন্তর্জাতিক ডেস্ক : ইরাকি সামরিক বাহিনী রোববার বলেছে, তারা ইসলামিক স্টেট গোষ্ঠির কাছ থেকে প্রাচীন আসিরীয় সভ্যতার নাগরিক নিদর্শনের সূঁতিকাগার নিমরুদ এলাকা পুনর্দখল করেছে।ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) প্রাচীন সভ্যতার ওই নিদর্শন গুঁড়িয়ে দেয়।
ইরাকের যৌথ বাহিনী কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, ‘৯ম সাঁজোয়া ডিভিশনের কয়েকটি ইউনিট নিমরুদ (এলাকা) সম্পূর্ণভাবে মুক্ত করেছে এবং ভবনগুলোর ওপর ইরাকি পতাকা উড়িয়েছে।’