
আন্তর্জাতিক ডেস্ক: সংঘাতপূর্ণ আফগানিস্তানে গত ২৪ ঘন্টায় সরকারি বাহিনীর একের পর এক অভিযানে ২৫ জঙ্গি নিহত হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ননগরহর, কাবুল, কুনার, উরুজগান, হেলমন্দ, হেরাত, ফারিয়াব, বঘলান ও কুন্দুজ প্রদেশে এসব অভিযান চালানো হয়। অভিযানে ২৫ জঙ্গি নিহত এবং অপর নয়জনকে জীবিত আটক করা হয়েছে।
অভিযান চলাকালে সরকারি বাহিনীর কোন সদস্য হতাহত হয়েছে কিনা সেব্যাপারে কোনকিছু উল্লেখ না করে বিবৃতি বলা হয়, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গিদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত তালেবান জঙ্গি ও ইসলামিক স্টেট গ্রুপ এখন পর্যন্ত এ ব্যাপারে কোন মন্তব্য করেনি