News71.com
 International
 14 Nov 16, 05:26 PM
 293           
 0
 14 Nov 16, 05:26 PM

ডিআর কঙ্গোয় মন্ত্রীর গাড়ি বহরে হামলা, নিহত ৫

ডিআর কঙ্গোয় মন্ত্রীর গাড়ি বহরে হামলা, নিহত ৫

 

আন্তর্জাতিক ডেস্ক: গণপ্রজাতন্ত্রী কঙ্গোর গোলযোগপূর্ণ দক্ষিণ কিভু প্রদেশে রোববার এক আঞ্চলিক মন্ত্রীর গাড়ি বহর লক্ষ্য করে চালানো হামলায় পাঁচ জন নিহত হয়েছে।প্রদেশের পরিবহণ মন্ত্রী ও সরকারের মহিলা মুখপাত্র আগনেস সাদিকি বলেন, ‘প্রাদেশিক স্বরাষ্ট্র মন্ত্রী শিবা মবোকোর গাড়ি বহরে হামলায় পাঁচ জন নিহত হয়েছে।

ভাইয়ের শেষকৃত্যানুষ্ঠান থেকে ফেরার পথে পেমবা গ্রামে মবোকোর গাড়ি বহরে এ হামলা হয়। তিনি অক্ষত আছেন । তবে খুবই আতংকিত হয়ে পড়েন। সাদিকি বলেন, সশস্ত্র কয়েক জন ব্যক্তি গাড়ি বহরে হামলা চালায়। এতে স্বরাষ্ট্রমন্ত্রীর দুই দেহরক্ষী এবং মন্ত্রীর সঙ্গে থাকা এক নারীসহ আরো তিন জন নিহত হয়। জাতিসংঘের একটি প্রতিনিধি দল যখন পার্শ্ববর্তী নর্থ কিভু প্রদেশ পরিদর্শন করছেন ঠিক তখনই দক্ষিণ কিভুতে স্বরাষ্ট্র মন্ত্রীর গাড়ি বহরে এ হামলা হল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন