News71.com
 International
 15 Nov 16, 12:50 PM
 303           
 0
 15 Nov 16, 12:50 PM

ট্রাম্পের চেয়ে জলবায়ু চুক্তি বড় ।। জলবায়ু পরিবর্তন বিষয়ক যুক্তরাষ্ট্রের দূত ড. জোনাথন

ট্রাম্পের চেয়ে জলবায়ু চুক্তি বড় ।। জলবায়ু পরিবর্তন বিষয়ক যুক্তরাষ্ট্রের দূত ড. জোনাথন

আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু পরিবর্তন বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ড. জোনাথন পেরশিং বলছেন, ট্রাম্প শাসনামলে ক্ষতিগ্রস্ত হবে না প্যারিসের জলবায়ু চুক্তি। নির্বাচনী প্রচারকালে ডোনাল্ড ট্রাম্প প্যারিসের জলবায়ু চুক্তি 'বাতিলের' পরিকল্পনা জানিয়েছিলেন।

কিন্তু আজ মরক্কোর মারাক্কেশে জলবায়ু সম্মেলন উপলক্ষে বিশ্বনেতাদের আগমনের আগমুহূর্তে দেয়া বক্তব্যে ড. পেরশিং বলেন, "রাষ্ট্রনায়ক বদলাতে পারে, বদলাবেও, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি জলবায়ু পরিবর্তন মোকাবেলার লড়াইয়ের আন্তর্জাতিক উদ্যোগ আমরা বজায় রাখতে পারব এবং রাখবো।"

মারাক্কেশে আজ বিশ্বনেতারা মূলত আসছেন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা ঠিক করতে। কিন্তু জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নিতে পারেন হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই আশঙ্কার কালো ছায়া পড়েছে বিশ্বনেতাদের আসন্ন এই বৈঠকটিতেও।

ড. পেরশিং বলছেন, ট্রাম্প প্রশাসনে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ইস্যু সমূহের নেতৃত্বে কে থাকবেন সে ব্যাপারে তার বিন্দুমাত্র ধারণা নেই। কিন্তু যে-ই হোন না কেন, তার উচিত হবে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে গত বছরের জলবায়ু চুক্তির শক্তির দিকটি উপলব্ধি করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন