
আন্তর্জাতিক ডেস্ক : ব্যাঙ্ক থেকে নোট বদলালে আঙুলে কালি লাগানোর কেন্দ্রীয় সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, কেন্দ্রের এই সিদ্ধান্ত কালা কৌশল। এর মানে, এই সরকার সাধারণ মানুষকে বিশ্বাস করছে না।
তৃণমূল নেত্রী আরও বলেছেন, আগামী ১৯ নভেম্বর উপ নির্বাচন। তাঁর প্রশ্ন, তার আগে ভোটারদের আঙুলে কালি লাগানোর সিদ্ধান্ত নিয়ে কী বলছে নির্বাচন কমিশন?