News71.com
 International
 15 Nov 16, 04:47 PM
 302           
 0
 15 Nov 16, 04:47 PM

ট্রাম্প প্রশ্নে মার্কিন মিত্রদের উদ্বেগ কমানোর চেষ্টা ওবামার

ট্রাম্প প্রশ্নে মার্কিন মিত্রদের উদ্বেগ কমানোর চেষ্টা ওবামার

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকান মিত্রদের এই বলে আশ্বস্ত করার চেষ্টা করছেন, নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের আন্তর্জাতিক মিত্রদের সম্মান করবেন। আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।ওবামা সাংবাদিকদের বলেন, ট্রাম্প ন্যাটোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বজায় রাখার আগ্রহ প্রকাশ করেছেন।ওবামা তার সর্বশেষ বিদেশ সফর গ্রীসের রাজধানী এথেন্সে যাওয়ার কয়েক ঘন্টা আগে এমন মন্তব্য করেন।পরে ওবামার সেখান থেকে জার্মানি ও পেরুতে যাওয়ার কথা রয়েছে।
এদিকে ওবামার সফরকে কেন্দ্র করে এথেন্সের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারণ, সেখানে যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভ-সমাবেশের পরিকল্পনা রয়েছে।

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের আসন্ন প্রশাসনকে কেন্দ্র করে ওয়াশিংটনের মিত্রদের মধ্যে যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে তা কাটাতে ওবামা তার সর্বশেষ এ বিদেশ সফরকে কাজে লাগাবেন বলে ধারণা করা হচ্ছে।ধনকুবের ডোনাল্ড ট্রাম্প অপ্রত্যাশিতভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিশ্বের অনেক নেতার মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, ট্রাম্প তার নির্বাচনী প্রচারণাকালে অনেক বিতর্কিত মন্তব্য করেন।সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, ট্রাম্প আমাদের গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পর্ক বজায় রাখতে অনেক আগ্রহ প্রকাশ করেছেন।তিনি বলেন, এসবের মধ্যে ‘শক্তিশালী ও জোরদার ন্যাটো’ প্রসঙ্গটিও রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন