News71.com
 International
 16 Nov 16, 11:10 AM
 320           
 0
 16 Nov 16, 11:10 AM

ভারতে নোট সংকটের মধ্যে রাজনীতিকের মেয়ের বিয়ে ৫০০ কোটি রুপি খরচে বিয়ে।। ভারতীয়দের ক্ষোভ

ভারতে নোট সংকটের মধ্যে রাজনীতিকের মেয়ের বিয়ে ৫০০ কোটি রুপি খরচে বিয়ে।। ভারতীয়দের ক্ষোভ

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট অচল ঘোষণার পর সারা দেশে নগদ অর্থের সংকটের মধ্যেই এক রাজনীতিক বহু টাকা খরচ করে মেয়ের বিয়ে দিচ্ছেন, এ খবরে অনলাইনে ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন অনেক ভারতীয়। গত পাঁচ দিন ধরে সাবেক প্রতিমন্ত্রী এবং ধনকুবের জনার্দন রেড্ডির মেয়ে ব্রাহ্মণীর বিয়ের অনুষ্ঠান হচ্ছে। যেখানে খরচ হচ্ছে ৫০০ কোটি রুপি বা ৭ কোটি ৪০ লাখ ডলার। স্বর্ণের আস্তরণযুক্ত আমন্ত্রণপত্রে এই বিয়েতে অংশ নেবেন বলিউডের তারকারাও।

কিন্তু মাত্র কয়েকদিন আগে কালো অর্থের বিস্তার রোধের লক্ষ্যে ভারতে সরকার ৫০০ ও ১ হাজার রুপির নোট অচল ঘোষণা করে সরকার। এরপরই সারা দেশে দেখা দিয়েছে নগদ অর্থের সংকট। টাকা তুলতে, এবং অচল নোট বদলাতে ব্যাংক ও এটিএমগুলোতে লোকের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে প্রতিদিন। ঠিক একই সময় এমন জাঁকজমকপূর্ণ বিয়ে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকে একে বর্ণনা করেছেন 'বিত্তের অশালীন প্রকাশ' হিসেবে।

যদিও রেড্ডির পক্ষ থেকে বলা হয়েছে, তিনি বেঙ্গালুরু এবং সিংগাপুরের বাড়ি বন্ধক দিয়ে অর্থ যোগাড় করেছেন এবং ৬ মাস আগেই খরচের সব অর্থ পরিশোধ হয়ে গেছে। কিন্তু তারপরও এই ব্যয়বহুল বিয়ের সমালোচনা থামেনি।জনার্দন রেড্ডি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির একজন সাবেক সদস্য। সম্প্রতি তিনি দুর্নীতির অভিযোগে তিন বছরের জেলও খেটেছেন। অবশ্য দুর্নীতির অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন