News71.com
 International
 16 Nov 16, 11:36 AM
 324           
 0
 16 Nov 16, 11:36 AM

আত্মঘাতী রোবটবাহিনী মোতায়েন করছে রাশিয়া

আত্মঘাতী রোবটবাহিনী মোতায়েন করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের শত্রু ধ্বংস করার প্রক্রিয়ায় অত্যাধুনিক এবং শক্তিশালী জোড়া ঘাতক রোবট তৈরি করে ফেলল রাশিয়া। এই রোবট অন্তত ৬ কিলোমিটার দূর থেকে মানুষের গতিবিধি শনাক্ত করে তার বিরুদ্ধে আঘাত হানতে সক্ষম হতে পারবে বলে জানা গেছে।

শত্রুপক্ষের মোকাবিলায় রুশ সীমান্তের প্রহরায় এই রোবট মোতায়েন করা হবে। রাশিয়া সীমান্তের কাছাকাছি আসার অনেক আগেই যে কোনও আশংকাজনক হুমকিকে নিষ্ক্রিয় বা ধ্বংস করে দিতে পারবে এই জোড়া রোবট। এছাড়া এগুলো আকাশেও নজরদারি করতে পারবে।

ফ্লাইট নামের এই জোড়া রোবটে যে সব গুরুত্বপূর্ণ প্রযুক্তি বসানো রয়েছে তার মধ্যে রাডার, এইচডি এবং থার্মাল ভিডিও ইমেজিং ও একাধিক দূরপাল্লার গ্রেনেড লাঞ্চার। নীচু দিয়ে উড়ে আসা ড্রোনসহ অন্যান্য যানবাহন শনাক্ত করতে এই রোবটে অত্যাধুনিক নজরদারির ব্যবস্থা থাকবে। এগুলো দিয়ে দূরপাল্লার কামানের লক্ষ্যবস্তু নির্ধারণ করা যাবে বলে জানিয়েছেন রাশিয়ান ইঞ্জিনিয়াররা।

অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থাগুলো যখন রুশ আকাশসীমায় গোয়েন্দা ও নজরদারি বিমান পাঠাচ্ছে তখন এই রোবট তৈরির কথা জানাল রাশিয়া। অনাকাঙ্ক্ষিত আগন্তুকদের বিরুদ্ধে পাহারা ব্যবস্থা জোরদার করতে এটি রুশ কর্তৃপক্ষকে জোরালোভাবে সহায়তা করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন