
আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচন পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র বিভিন্ন গোষ্ঠী ও ধর্মের সংখ্যালঘুদের ওপর কয়েকশ 'হেইট অ্যাটাক' বা 'ঘৃণা হামলা' হয়েছে বলে রিপোর্ট প্রকাশ করেছে দেশটির ঘৃণা হামলা পর্যবেক্ষণের একটি সংগঠন। তারা জানিয়েছে নির্বাচন পরবর্তী গত এক সপ্তাহে ৪৩৭টি এ ধরণের আক্রমণের তথ্য তাদের কাছে রয়েছে।
দেশটির 'দ্য সাউদার্ন পোভার্টি ল সেন্টার' (এসপিএলসি) বিবিসিকে জানায়, দেশব্যাপী এ ধরণের কার্যক্রম 'অকল্পনীয়' কিন্তু 'এই তথ্য কোন কল্পনা নয়'। অলাভজনক এই সংগঠনটি আরো জানায়, এর মধ্যে অধিকাংশ আক্রমণকারীই ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক।এসপিএলসি'র এই প্রতিবেদনের আগে এফবিআই জানায়, যুক্তরাষ্ট্রে গত বছরের তুলনায় প্রায় ৬৭ ভাগ মুসলিম বিরোধী মনোভাব তৈরি হয়েছে। এসপিএলসি'র সিনিয়র কর্মী মার্ক পোটোক জানায়, ঘৃণা আক্রমণ সম্পর্কে তথ্য জানার জন্য তারা একটি ফর্ম অনলাইনে প্রদান করেছে। যে কেউ আক্রমণের শিকার হলে সেখানে জানাতে পারে।সংগঠনটি আরো জানায়, ঘৃণার বিষয়টি পর্যবেক্ষণের জন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদের দিকেও নজর রাখছে।