News71.com
 International
 16 Nov 16, 12:35 PM
 353           
 0
 16 Nov 16, 12:35 PM

বোকো হারাম : হুমকিতে ৭৫ হাজার নাইজেরিয়ান শিশুর জীবন  

বোকো হারাম : হুমকিতে ৭৫ হাজার নাইজেরিয়ান শিশুর জীবন       

আন্তর্জাতিক ডেস্ক: বোকো হারামের কারণে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ৭৫ হাজার শিশু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছে। এদের অধিকাংশ খাদ্য সংকটে ভুগছে এবং জরুরি সহায়তা না পেলে মারা যেতে পারে বলে জানায় জাতিসংঘ। জাতিসংঘের মানবিক বিভাগের কো-অর্ডিনেটর পিটার ল্যান্ডবার্গ বলেন, এক সময় বোকো হারামের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঞ্চলে সবমিলিয়ে ১ কোটি ৪০ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। তিনি এ সময় সতর্ক করে জানান, জাতিসংঘের এই সহায়তা প্রদানের জন্য যথেষ্ট পরিমাণে আর্থিক সক্ষমতা নেই।

বোকো হারাম নামের জঙ্গি গোষ্ঠীটি নাইজেরিয়ান ফোর্সের আক্রমণে এই অঞ্চল ছেড়ে যাওয়ার আগে অধিকাংশ প্রয়োজনীয় স্থাপনা ও ফসল ধ্বংস করে দিয়েছে। নাইজেরিয়ার রাজধানীতে দেয়া সাক্ষাৎকারে পিটার ল্যান্ডবার্গ বলেন, আমাদের বর্তমান পরিসংখ্যান অনুসারে ২০১৭ সাল পর্যন্ত এখানে ১ কোটি ৪০ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। এর মধ্যে ৪০ লাখ শিশু। আর সেই ৪০ লাখ শিশুর মধ্যে ৭৫ হাজার শিশুর অবস্থা খুবই খারাপ। তাদের জরুরি সহায়তা প্রদান করা না হলে মারা যাবে বলে আমরা আশঙ্কা করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন