News71.com
 International
 16 Nov 16, 12:38 PM
 354           
 0
 16 Nov 16, 12:38 PM

যে গ্রামে এখনও ব্যবহৃত হয় সংস্কৃত ভাষা

যে গ্রামে এখনও ব্যবহৃত হয় সংস্কৃত ভাষা

 

নিউজ ডেস্ক : মাতৃভাষা আমাদের সকলেরই আছে। সেই ভাষাতেই আমরা কথা বলতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু তাও আমাদের কাজের খাতিরে মাতৃভাষা ছাড়াও অন্যান্য ভাষাতে কথা বলতে হয়। আমাদের সব ভাষারই আদি ভাষা হল সংস্কৃত ভাষা।যে ভাষা এখন শুধু বইয়ের পাতার মধ্যেই আবদ্ধ, এরকমই ধারণা ছিল আমাদের। কিন্তু এই ধারণা বদলে দিয়েছে একটি গ্রাম। যেখানে এখনও সংস্কৃত ভাষায় কথা বলেন বাসিন্দারা। ওখানে সংস্কৃত শুধু বইয়েই আবদ্ধ নেই, রয়েছে মানুষের মুখে মুখে। এই অবাক করা গ্রামটি রয়েছে ভারতের কর্ণাটকের মাতুরয়ে।

জানা গেছে, এই গ্রামটি বিশ্বের শেষ গ্রাম, যেখানকার মানুষ এখনও সংস্কৃত ভাষায় কথা বলে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই গ্রামের মানুষ তাদের প্রতিদিনের জীবনে এই ভাষাতেই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রথমে বিষয়টি জেনে অবাক লেগেছিল। তারপর জানা গেল আরও বহু রোমাঞ্চকর তথ্য। এই গ্রামে সংস্কৃতকে এতটাই গুরুত্ব দেওয়া হয় যে, এখানে ২০ দিনের সংস্কৃত পড়ানোর ক্লাস করানো হয়। গ্রামের বয়স্ক মানুষরা সংস্কৃত চর্চা করেন একজোট হয়ে। সংস্কৃত ভাষাকে প্রাধান্য দেওয়ার জন্যই এই গ্রাম বিখ্যাত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন