
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবার ব্যস্ততম সময়ে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত একজন নিহত ও অপর তিনজন জন আহত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ একথা জানিয়েছে।পুল-এ-মাহমুদ খান এলাকায় এই বিস্ফোরণ ঘটে। এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশের একটি এলাকা। সেখানে আরো কয়েকটি স্পর্শকাতর এলাকা রয়েছে। হতাহতদের সকলেই বেসামরিক লোকজন।