News71.com
 International
 16 Nov 16, 05:49 PM
 293           
 0
 16 Nov 16, 05:49 PM

নিউজিল্যান্ড ভূমিকম্প : উদ্ধার অভিযানে অংশ নিতে রণতরী

নিউজিল্যান্ড ভূমিকম্প : উদ্ধার অভিযানে অংশ নিতে রণতরী

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে উদ্ধার অভিযানে অংশ নিতে বুধবার ক্ষতিগ্রস্ত এলাকায় কয়েকটি আন্তর্জাতিক রণতরী আসতে থাকার প্রেক্ষাপটে এখানে উদ্ধার তৎপরতা জোরদার হয়েছে।৭.৮ মাত্রার ওই ভূমিকম্পের পর সাউথ আইল্যান্ডের সমুদ্র তীরবর্তী শহর কাইকোউরায় আটকা পড়া পর্যটকদের উদ্ধারে প্রথম রণতরী হিসেবে নিউজিল্যান্ডের এইচএমএনজেডএস ক্যান্টারবিউরি নোঙ্গর করেছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া থেকে আরো জাহাজ ভূমিকম্পে বিধ্বস্ত শহরটির উদ্দেশে রওয়ানা দিয়েছে।সোমবার মধ্যরাতের পরপরই শহরটিতে ভূমিকম্প আঘাত হানে।নিউজিল্যান্ড নৌবাহিনীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চলতি সপ্তাহে এই রণতরীগুলোর অকল্যান্ডে থাকার কথা ছিল।

কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা গতিপথ পরিবর্তন করে দুর্গত এলাকার অভিমুখে রওয়ানা দিয়েছে।নিউজিল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আর্ন্তজাতিক জাহাজগুলো হচ্ছে- কানাডার এইচএমসি ভ্যাঙ্কুভার, অস্ট্রেলিয়ার এইচএমএএস ডারউইন এবং যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার ইউএসএস স্যাম্পসন।তিনি বলেন, ‘বিদেশী অংশীদাররা তাদের পরিকল্পনা পরিবর্তন করে এই উদ্ধার তৎপরতায় সহায়তার হাত বাড়িয়ে দেয়ার প্রস্তুাব দিয়েছেন। এটা অত্যন্ত উৎসাহজনক।’নিউজিল্যান্ডের আরো তিনটি রণতরী উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। এছাড়াও জাপান ও সিঙ্গাপুরের সেনাবাহিনীর তরফ থেকে সাহায্যের যে প্রস্তাব দেয়া হয়েছে ওয়েলিংটন তা গ্রহণ করেছে।ভূমিকম্পের আঘাতে এ পর্যন্ত দুই জন প্রাণ হারিয়েছে এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন