
আন্তর্জাতিক ডেস্ক : ভেনিজুয়েলার উচ্চ আদালত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ বন্ধে মঙ্গলবার বিরোধী দলকে নির্দেশ দিয়েছে। অস্থিতিশীল ভেনিজুয়েলায় খাদ্য সংকটের জন্য বিরোধী দলগুলো মাদুরোকে দায়ী করছে।আইনসভার সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল মাদুরোর বিরুদ্ধে এক ধরনের অভিশংসন বিচার অনুষ্ঠানের অঙ্গীকার করেছে। যদিও ইতোমধ্যে তাকে অপসারণের অন্য সকল প্রচেষ্টা মাদুরো ঠেকাতে পেরেছেন।
আদালত ‘আইনসভার প্রতিনিধিদের মাদুরোকে অভিশংসিত করার পরিকল্পনা বাদ দেয়ার নির্দেশ দিয়েছে।’আদালতের নির্দেশে আরো বলা হয়, ভেনিজুয়েলার সংবিধানে রাজনৈতিক বা অভিশংসন বিচারের কোন সুযোগ নেই।উচ্চ আদালতের এমন নির্দেশ ঘোষণার পরপরই মাদুরো একে স্বাগত জানান।অপরদিকে বিরোধী দল আদালতের এ রায়কে অসাংবিধানিক বলে উল্লেখ করেছে।