News71.com
 International
 16 Nov 16, 06:21 PM
 287           
 0
 16 Nov 16, 06:21 PM

কিডনি জটিলতায় ভুগছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

কিডনি জটিলতায় ভুগছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

 

আন্তর্জাতিক ডেস্ক : কিডনি অকেজো হয়ে পড়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, তিনি চিকিৎসা নিচ্ছেন, সম্ভাব্য কিডনী প্রতিস্থাপনের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও করাচ্ছেন।বুধবার এক টুইটার বার্তায় তিনি জানান, নয়াদিল্লীর একটি বেসরকারি হাসপাতালে তার ডায়ালাইসিস চলছে। উল্লেখ্য, সুষমা স্বরাজ ভারতের সুপরিচিত নারী রাজনীতিবিদদের অন্যতম এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা।

৬৪ বছর বয়সী এ নেতা তার টুইটারে বলেন, ‘কিডনী জটিলতার কারণে আমি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) ভর্তি রয়েছি। এখন আমার ডায়ালাইসিস করা হচ্ছে।’তার টুইটার একাউন্টের ৬৫ লাখ অনুসারি রয়েছে।তিনি আরো বলেন, ‘কিডনী প্রতিস্থাপনের জন্য আমার পরীক্ষা-নিরীক্ষা চলছে। ভগবান কৃষ্ণ আমার সহায় হউন।’এদিকে বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, কিডনীর সমস্যা নিয়ে কারণে সুষমা স্বরাজ গত ৭ নভেম্বর এআইআইএমএসে ভর্তি হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন