News71.com
 International
 16 Nov 16, 06:23 PM
 315           
 0
 16 Nov 16, 06:23 PM

পশ্চিম তীরের নাবলুসে সংঘর্ষে ফিলিস্তিনী নারী নিহত

পশ্চিম তীরের নাবলুসে সংঘর্ষে ফিলিস্তিনী নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিত তীরবর্তী নগরী নাবলুসে ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষে বুধবার এক নারী নিহত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে আন্ত-সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।দখলকৃত পশ্চিম তীরের উত্তরে অবস্থিত পুরনো নগরী নাবলুসে ৩৯ বছর বয়সী ওই নারী নিহত হন বলে জানা গেছে।সাম্প্রতিক মাসগুলোতে পুরনো নগরীটিতে প্রায়ই সংঘর্ষ হচ্ছে। এখানে ফিলিস্তিনী পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে।আগস্ট মাসে একটি অভিযান চলাকালে ৪ ফিলিস্তিনী ও ২ পুলিশ কর্মকর্তা নিহত হয়।কাছের শরণার্থী শিবির বালাতায়ও চরম উত্তেজনা বিরাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন