News71.com
 International
 16 Nov 16, 06:24 PM
 312           
 0
 16 Nov 16, 06:24 PM

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৪, আহত ১১

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৪, আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবার সকালে আত্মঘাতী বোমা হামলায় চারজন নিহত ও অপর ১১ জন আহত হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সাদিকি জানান, আত্মঘাতী হামলাকারী স্থানীয় সময় সকাল ৮ টার দিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে পুল-ই-মাহমুদ খান বসতি এলাকায় বোমার বিস্ফোরণ ঘটায়। এতে হামলাকারীসহ চারজন নিহত হয়।তিনি বিস্তারিত উল্লেখ না করে এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান।

এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোন বিবৃতি দেয়া হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, ওই সন্ত্রাসীর এ হামলার লক্ষ্য ছিল দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের বহন করার কাজে নিয়োজিত একটি মিনি-বাস।কোন গ্রুপ বা ব্যক্তি এখন পর্যন্ত এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। পুলিশ হামলাস্থল ঘিরে রেখেছে এবং সাংবাদিকদেরও ঘটনাস্থলে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন