News71.com
 International
 17 Nov 16, 10:57 AM
 318           
 0
 17 Nov 16, 10:57 AM

দিল্লিতে ৪.২ মাত্রার ভূমিকম্প

দিল্লিতে ৪.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লি ও এর আশেপাশের এলাকা গুরগাঁও, ফরিদাবাদ, নয়দা ও ঘাজিয়াবাদে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই কম্পন অনুভূত হয়।

দেশটির সংবাদসংস্থা থেকে জানা যায়, ভোর সাড়ে চারটার দিকে দিল্লি ও আশেপাশের এলাকায় এই কম্পন অনুভূত হয়। 
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল হরিয়ানার রেওয়ারি জেলার বাওয়ালে। এটির গভীরতা ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। 
 
তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়-ক্ষতির পরিমাণ জারা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন