News71.com
 International
 18 Nov 16, 11:09 AM
 291           
 0
 18 Nov 16, 11:09 AM

মোজাম্বিকে তেলের লরি বিস্ফোরণে নিহত ৭৩।।

মোজাম্বিকে তেলের লরি বিস্ফোরণে নিহত ৭৩।।

নিউজ ডেস্কঃ মোজাম্বিকে জ্বালানি তেল বহনকারী একটি লরি বিস্ফোরণে অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার মালাওয়ি সীমান্তের কাছে মোজাম্বিকের পশ্চিমাঞ্চলীয় টেটে প্রদেশের এক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এই বিস্ফোরণে আহত হয়েছে আরো শতাধিক মানুষ। আহতদের স্থানীয় টেটে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থাই গুরুতর। বন্দরনগরী বেইরা থেকে তেল নিয়ে ওই লরি মালাওয়ারির পথে যাচ্ছিল। গ্রামের লোকজন ওই লরি থেকে পেট্রোল চুরির চেষ্টা করলে এই বিস্ফোরণ ঘটে বলেও সংবাদ মাধ্যমে জানা যায়।

বিশ্বের অন্যতম দরিদ্র দেশ মোজাম্বিক ১৯৭৫ সালে পর্তুগালের শাসন থেকে স্বাধীনতা লাভ করলেও ১৬ বছর স্থায়ী গৃহযুদ্ধের কারণে দেশটি নিজস্ব অর্থনীতিতে দাঁড়াতে পারেনি। দুই কোটি ৪০ লাখ মানুষের অর্ধেকের বেশিই দারিদ্র্য সীমার নিচে জীবন যাপন করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন