News71.com
 International
 18 Nov 16, 11:29 AM
 306           
 0
 18 Nov 16, 11:29 AM

ইরাকে ৩০০ সাবেক পুলিশকে মারলো আইএস!

ইরাকে ৩০০ সাবেক পুলিশকে মারলো আইএস!

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে পুলিশের সাবেক ৩০০ সদস্যকে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস)। তিন সপ্তাহ আগে তাদের হত্যার পর মসুলের দক্ষিণাঞ্চলের হাম্মাম আল-আলিল শহরের কাছে গণকবরে চাপা দিয়ে দেয় জঙ্গি গোষ্ঠীটি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এই দাবি করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংগঠনটির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিনিধিও।

এমনই একজন প্রতিনিধি জানান, স্থানীয়রা তাকে বলেছেন, গত কয়েক সপ্তাহে সরকারি বাহিনীর অভিযানের মুখে হাম্মাম আল-আলিল ছেড়ে যাওয়ার আগে আইএস পুলিশের ওই সাবেক সদস্যদের ধরে একটি উন্মুক্ত স্থানে নিয়ে যায়। এরপর কয়েক দফায় তাদের মাথায় গুলি করে অথবা শিরশ্ছেদ করে হত্যা করে। স্থানীয়রা বলছেন, ওই সাবেক পুলিশ সদস্যদের সংখ্যা প্রায় ৩০০ হবে।

এ বিষয়ে এইচআরডব্লিউ’র মধ্যপ্রাচ্য বিষয়ক ডেপুটি ডিরেক্টর জো স্ট্রোক বলেন, মসুলের ভেতরে ও বাইরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আটকের পর আইএসের বর্বর গণহত্যার আরেকটি নজির এটি। এ ধরনের মানবতাবিরোধী এমন অপরাধের জন্য আইএসকে অবশ্যই বিচারের মুখোমুখি করা দরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন