News71.com
 International
 18 Nov 16, 12:36 PM
 320           
 0
 18 Nov 16, 12:36 PM

ইরাকে বিয়েবাড়িতে গাড়ি বোমা হামলায় নিহত ৪০

ইরাকে বিয়েবাড়িতে গাড়ি বোমা হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের আমিরিয়াত আল ফাল্লুজাহতে এক পুলিশ কর্মকর্তার বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত ও আরো অন্তত ৬০ জন আহত হয়েছেন। পুলিশ সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা। 

বৃহস্পতিবার ফাল্লুজাহ থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের দাবি, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লেভান্ত (আইএসআইএল) এই হামলার জন্য দায়ী।
 
সূত্রের খবরে প্রকাশ, আমিরিয়াত আল ফাল্লুজাহ সরকার সমর্থিত সুন্নি উপজাতিদের এলাকা। এখানে গত দুই বছরেরও বেশি সময় ধরে আইএসআইএলের বিরুদ্ধে লড়াই করেছে ওই সুন্নি উপজাতি। গত জুনে তারা আইএসআইএলকে ওই এলাকা ছাড়া করে।
 
ইরাকে বর্তমানে আইএসআইএলের একমাত্র শক্ত ঘাঁটি মসুল। ইরাকের সরকারি বাহিনী ও কুর্দি পেশ মারগা সেনারা মসুল পুনর্দখলে ইতিমধ্যে অভিযান চালাচ্ছে। মসুলের বেশ কিছু এলাকা উদ্ধারও সম্ভব হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন