News71.com
 International
 19 Nov 16, 02:44 PM
 302           
 0
 19 Nov 16, 02:44 PM

ইয়েমেনে আরব জোটের ৪৮ ঘন্টার অস্ত্রবিরতি ঘোষণা

ইয়েমেনে আরব জোটের ৪৮ ঘন্টার অস্ত্রবিরতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট ৪৮ ঘন্টার অস্ত্রবিরতি ঘোষণা করেছে। শনিবার থেকে এটি কার্যকর হচ্ছে। ইরানের মদদপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে ইয়েমেন সরকারকে সহযোগিতা করছে এ জোট। সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএ’র ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।


জোটের বিবৃতি বলা হয়, ইয়েমেনের স্থানীয় সময় শনিবার দুপুর ১২টা থেকে ৪৮ ঘন্টার এ অস্ত্রবিরতি কার্যকর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এতে আরো বলা হয়, হুতি বিদ্রোহী ও তাদের মিত্ররা অস্ত্রবিরতি চুক্তি মেনে চললে তা নবায়িত করা হতে পারে। এর ফলে অবরুদ্ধ বিভিন্ন নগরীতে ত্রাণ সরবরাহ করার সুযোগ পাওয়া যাবে।

বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের প্রেসিডেন্ট আবেদ্রাবো মনসুর হাদির অনুরোধের প্রেক্ষিতে জোট এ অস্ত্রবিরতি ঘোষণা করলো।
বিবৃতিতে বলা হয়, জোট বাহিনী এ অস্ত্রবিরতি মেনে চলবে। তবে তারা হুঁশিয়ার করে বলেছে দেশের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুলাহ সালেহ’র অনুগত বিদ্রোহী বা সৈন্যরা কোন ধরনের সামরিক পদক্ষেপ নিলে তারা তার কড়া জবাব দেবে।

বিবৃতিতে বলা হয়, তবে এ অস্ত্রবিরতি চলার সময় পর্যবেক্ষণ বিমান ইয়েমেনের আকাশে টহল অব্যাহত রাখবে।

উল্লেখ্য, ২০১৫ সালের পর থেকে জোট বাহিনী হাদির সরকারের অনুগত বাহিনীকে সামরিক সহযোগিতা করে আসছে।
বিদ্রোহীরা নতুন এ অস্ত্রবিরতি মেনে চলবে কিনা সে ব্যাপারে তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন প্রতিশ্রুতি পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন