News71.com
 International
 19 Nov 16, 05:23 PM
 299           
 0
 19 Nov 16, 05:23 PM

আসামে জঙ্গিদের হামলায় ৩ সৈন্য নিহত, আহত ৪

আসামে জঙ্গিদের হামলায় ৩ সৈন্য নিহত, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গোলযোগপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে শনিবার জঙ্গিদের হামলায় ৩ সৈন্য নিহত ও অপর ৪ জন আহত হয়েছে। দেশটির পুলিশ এ কথা জানিয়েছে।
জ্যেষ্ঠ কর্মকর্তা মুকেশ আগারওয়াল বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনসুকিয়া জেলার তেল শোধনাগার শহর দিগবোইয়ে যাওয়ার পথে বিদ্রোহীরা সৈন্যদের গাড়ির ওপর আকস্মিক হামলা চালায়।


তিনি আরো বলেন, ‘এই হামলায় ৩ সৈন্য নিহত ও অপর ৪ জন আহত হয়েছে।’ স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, জঙ্গিরা রকেট চালিত গ্রেনেড ও একে ৪৭ রাইফেলসহ অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে।


তাৎক্ষণিকভাবে কোন সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে পুলিশের সন্দেহ নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা (ইউনাইটেড লেবারেশন ফ্রন্ট অব আসাম) এ হামলা চালাতে পারে। কারণ, সংগঠনটির সদস্যরা এ ধরনের আকস্মিক হামলা চালায়।

চা ও তেল-সমৃদ্ধ আসাম অঞ্চলে যে কয়েকটি সশস্ত্র সংগঠন স্বাধীন আবাসভূমি প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে আসছে উলফা তাদের অন্যতম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন