News71.com
 International
 19 Nov 16, 05:25 PM
 300           
 0
 19 Nov 16, 05:25 PM

জিকা নিয়ে আন্তর্জাতিক জরুরী অবস্থা তুলে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জিকা নিয়ে আন্তর্জাতিক জরুরী অবস্থা তুলে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক: জিকা ভাইরাস সংক্রান্ত আন্তর্জাতিক জরুরি অবস্থা তুলে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বার্তা সংস্থা এএফপি জানায়, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা নয় মাসের জরুরী অবস্থা তুলে নিলেও এখনও বেশ কিছু অঞ্চলে এ রোগের প্রাদুর্ভাব রয়েছে।


১৯৪৭ সালে উগান্ডায় বানরের শরীরে প্রথম জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। ১৯৫৪ সালে নাইজেরিয়ায় প্রথম মানুষের শরীরে এ রোগ ধরা পড়ে। পরে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ রোগ বিস্তার লাভ করে।


জিকা ভাইরাস বিভিন্ন মহাদেশে মহামারী আকারে ছড়িয়ে পড়লে ডব্লিউএইচও আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা জারি করে। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় নয় মাস পর শুক্রবার জরুরি অবস্থা তুলে নিল সংস্থাটি। অবশ্য রোগটি এখনো বেশ কিছু অঞ্চলে রয়ে গেছে বলে স্বীকার করেছে ডব্লিউএইচও।


জিকা ভাইরাস নবজাতকদের সবচেয়ে বেশি ক্ষতি করে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। তারা বলেন, গর্ভবতী মা জিকা ভাইরাসে আক্রান্ত হলে তার অনাগত শিশুর মাথা স্বাভাবিকের চেয়ে ছোট এবং মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।

ভাইরাসটি কেবল মশার মাধ্যমেই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যৌন মিলনের মাধ্যমেও এটি ছড়ায়।
জিকা ভাইরাস বিষয়ক সংস্থার জরুরী কমিটির প্রধান ডেভিড হেইম্যান বলেন, নয় মাস স্থায়ী জরুরী অবস্থা তুলে নেয়া হলেও এর উল্লেখযোগ্য ও স্থায়ী হুমকি এখনো রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন