News71.com
 International
 20 Nov 16, 10:33 AM
 327           
 0
 20 Nov 16, 10:33 AM

নোট বাতিল ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সমালোচনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

নোট বাতিল ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সমালোচনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, "কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে। অন্য রাজ্যে ৫০০ টাকার নোট দেওয়া হলেও, এ রাজ্যে দেওয়া হয়নি।'

মমতা মোদীকে প্রশ্ন করে বলেন, 'ছাত্ররা স্কুল-কলেজে ফি দিতে পারছে না, কৃষকেরা ফসল উৎপাদন করতে পারছে না, মানুষ খাবে কি?'
 
কলকাতার রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) সামনে এক প্রতিবাদ সম্মেলনে তিনি এসব সমালোচনা করেন।
 
ভারতের কেন্দ্র সরকারকে জনবিরোধী উল্লেখ করে মমতা দাবি করেছেন, ভারতের কোথাও নোট মজুত নেই, প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কোনও ব্যবস্থাও নেই।
 
নোট বাতিল ইস্যুতে টুইটারেও  ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গাইলেন মমতা সেখানে তিনি লিখেছেন, সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলাতেও বিধিনিষেধ জারি করেছে। সাধারণ মানুষের টাকা সুরক্ষিত আছে কিনা জনগণ সেটা জানতে চাইছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন