News71.com
 International
 20 Nov 16, 10:36 AM
 310           
 0
 20 Nov 16, 10:36 AM

ভারতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৫ মাওবাদী গেরিলা নিহত

ভারতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৫ মাওবাদী গেরিলা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ছত্তিসগড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচজন মাওবাদী গেরিলা নিহত হয়েছে। শুক্রবার প্রদেশের নারায়ণপুর জেলায় ঘটেছে এই ঘটনা। 

নারায়ণপুরের পুলিশ সুপারিটেনডেন্ট অভিষেক মীনা বার্তা সংস্থা আইএএনএসকে বলেন, পুলিশ ও মাওবাদীদের মধ্যে বন্দুকযুদ্ধ শুক্রবার বিকাল ৫টা ৩০ মিনিটে বেচা গ্রামে ঘটে। এই অভিযান যৌথভাবে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অংশ নেয়। দুইঘণ্টা স্থায়ী ছিল বন্দুকযুদ্ধ।
   
একটি এ পয়েন্ট থ্রিওয়ানফাইভ ও তিনটি ১২ বোর রাইফেল উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পর্যবেক্ষণ করে পুলিশের ধারণা আরো ৫-৬ জন গেরিলা হয়তো এই বন্দুকযুদ্ধে মারা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন