News71.com
 International
 20 Nov 16, 10:36 AM
 298           
 0
 20 Nov 16, 10:36 AM

মিশরে সাংবাদিক ইউনিয়ন প্রধানের কারাদণ্ড

মিশরে সাংবাদিক ইউনিয়ন প্রধানের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: মিশরের সাংবাদিক ইউনিয়নের প্রধান ইয়েহিয়া কালাশকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ‘ফেরারি আসামি’কে আশ্রয় দেয়ার অভিযোগে তাকে এই দণ্ড দেয়া হয়েছে।

এছাড়া সাংবাদিক ইউনিয়নের বোর্ড সদস্য গামাল আব্দেল রহিম এবং খালেদ আল বালশিকেও দণ্ড দেয়া হয়েছে। আবেদনের প্রেক্ষিতে ৬৩০ ডলারের বিনিময়ে জামিন নিতে পারবেন বলে জানিয়েছে কায়রোর একটি আদালত। গত মে মাসে সাংবাদিক ইউনিয়নের হেডকোয়ার্টার থেকে দুইজন বিরোধী দলের সাংবাদিককে আটক করে পুলিশ। গ্রেফতারি পরোয়ানা বের হওয়ায় এই দুইজন সাংবাদিক ইউনিয়ন ভবনে আশ্রয় নিয়েছিল।
 
ওই দুই সাংবাদিক লোহিত সাগরে মিশরের দুটি দ্বীপ সৌদি আরবের কাছে হস্তান্তরের বিরুদ্ধে প্রতিবেদন লিখে সরকার বিরোধিতা উসকে দেয়ার অভিযোগ রয়েছে। মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসির সমালোচকরা বলেন, এই দ্বীপ হস্তান্তরের বিষয়টি অসাংবিধানিক ও প্রক্রিয়ার স্বচ্ছতার অভাব রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন