News71.com
 International
 20 Nov 16, 10:39 AM
 287           
 0
 20 Nov 16, 10:39 AM

অস্ট্রেলিয়ার ব্যাংকে আগুনের পেছনে রোহিঙ্গা শরণার্থী

অস্ট্রেলিয়ার ব্যাংকে আগুনের পেছনে রোহিঙ্গা শরণার্থী

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্নে কমনওয়েলথ ব্যাংকের আগুনের পেছনে সন্দেহভাজন মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা অভিবাসন প্রত্যাশী। ২০১৩ সালে নৌকায় করে অস্ট্রেলিয়ায় গিয়েছিল ২১ বছর বয়সী ওই অভিবাসী।

শুক্রবার মেলবোর্নের ওই শাখায় নিজের শরীরে আগুন ধরিয়ে দেয় রোহিঙ্গা অভিবাসন প্রত্যাশী। ওই ঘটনায় আহত হয়েছে ২৭ জন যার মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।
 
বন্ধুদের কাছে নূর হিসেবে পরিচিত এই ব্যক্তি ২০১৩ সালে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় পৌঁছলে তাকে আটক করা হয়। পরে আটককেন্দ্র থেকে তাকে ছেড়ে দেয়া হয়। নুর অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগের কাছ থেকে সাময়িক সুরক্ষা ভিসার জন্য অপেক্ষা করছিল। কিন্তু চিঠি না আসায় ক্ষুব্ধ হয়ে সে এই কাণ্ড ঘটিয়েছে। 
 
মেলবোর্নে মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের একজন সদস্য হাবিব হাবিব বলেন, নুর অর্থনৈতিক ও মানসিক কষ্টে ভুগছিল। অন্য অবিবাহিত রোহিঙ্গাদের সঙ্গে মেলবোর্নের স্প্রিংভেলে বাস করা নুরের এই ঘটনায় লজ্জিত হাবিব বলেন, এমনটা হওয়া উচিত হয়নি। ও যে সমস্যায় ভুগছে তাতে কমনওয়েলথ ব্যাংক কিংবা আহত ব্যক্তিদের কোনো দায় নেই।     
 
উল্লেখ্য, বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের মিয়ানমার সরকার তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না। মিয়ানমার সরকার তাদের অবাধ চলাচলেও বিধিনিষেধ আরোপ করেছে। অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী বার্নাবি জয়সে এই ঘটনায় আহতদের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।এবিসি অস্ট্রেলিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন