News71.com
 International
 20 Nov 16, 10:40 AM
 316           
 0
 20 Nov 16, 10:40 AM

ক্যালিফোর্নিয়ায় ফেনায় ভেসে গেল রাস্তা

ক্যালিফোর্নিয়ায় ফেনায় ভেসে গেল রাস্তা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বিমানবন্দরে অগ্নিনির্বাপক ফেনার বন্যায় ভেসে গেছে পার্শ্ববর্তী সড়ক। রাজ্যের সান হোসে বিমানবন্দরের অগ্নিকাণ্ড সতর্কতা ব্যবস্থা বিগড়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয় কর্তৃপক্ষ।

 
আশেপাশের রাস্তাজুড়ে ফেনার বন্যায় ভেসে যাওয়ায় অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে। অগ্নি নির্বাপক এই ফেনা ত্বকের জন্য ক্ষতিকর এই বিষয়ক সতর্কতার পরেও আগ্রহী মানুষকে ঠেকানো যায়নি। বিশেষ করে সাইকেলে করে অনেকে এই ফেনার সমুদ্র পাড়ি দিয়েছে।
 
 
সামাজিক গণমাধ্যমে এই ফেনার সমুদ্র নিয়ে বেশ তোলপাড় চলছে।  
 
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিমানবন্দর থেকে ফেনা ছড়ানো বন্ধ হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীরা আটঘণ্টার চেষ্টায় চার পাশের রাস্তা ফেনামুক্ত করতে পেরেছেন। ইউএসএ টুডে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন