
আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তরাঞ্চলের কোন কোন এলাকায় ভয়াবহ তুষারঝড়ের আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে দেশটির জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা রোববার ব্লু অ্যালার্ট জারি করেছে।
জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি) জানিয়েছে রোববার সকাল ৮টা ও সোমবার সকাল ৮টার মধ্যে ইনার মঙ্গোলিয়া, বেইজিং, তিয়ানজিন ও হেবেইয়ে ভারী তুষারপাত হতে পারে।
এনএমসি আরো জানায়, এই সময়ের মধ্যে বেইজিং ও হেবেইয়ের কোন কোন স্থানে ভয়াবহ তুষার ঝড় হতে পারে। ওইসব অঞ্চলের বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়াও তুষারপাত ও ঝড় মোকাবেলায় সতর্কতামূলক পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে।
চীনে বৈরী আবহাওয়ার জন্য চার স্তর বিশিষ্ট সতর্কতা সংকেত রয়েছে। এদের মধ্যে সর্বোচ্চ হলো রেড। এরপর যথাক্রমে ওরেঞ্জ, ইয়লো ও ব্লু।
রোববার থেকে বৃহস্পতিবার চীনের মধ্য ও পূর্বাঞ্চলের অধিকাংশ স্থানের তামপাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে শনিবার এনএমসি’র পূর্বাভাসে বলা হয়েছে।