News71.com
 International
 21 Nov 16, 10:27 AM
 255           
 0
 21 Nov 16, 10:27 AM

জার্মানি নির্বাচন।। চতুর্থ মেয়াদেও নির্বাচন করবেন অ্যাঞ্জেলা মেরকেল

জার্মানি নির্বাচন।। চতুর্থ মেয়াদেও নির্বাচন করবেন অ্যাঞ্জেলা মেরকেল

আন্তর্জাতিক ডেস্ক: চতুর্থবারের মতো নির্বাচন করবেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। রক্ষণশীল দলের সদস্যরা তার বরাত দিয়ে এই কথা জানিয়েছে।

রবিবার তার দল ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের সদর দফতরে তার প্রার্থিতা ঘোষণার কথা রয়েছে। আগামী বছরের শরতে জার্মানির নির্বাচন অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তায় ধস নামলেও সমর্থকরা এখনো তাকে চ্যান্সেলর হিসেবে দেখতে আগ্রহী। চলতি বছরের আঞ্চলিক নির্বাচনে বিব্রতকর হারের শিকার হয়েছেন তিনি। অভিবাসী ও শরণার্থী বিরোধী ডানপন্থি এএফডি পার্টি তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন