News71.com
 International
 21 Nov 16, 11:06 AM
 261           
 0
 21 Nov 16, 11:06 AM

জম্মু-কাশ্মীর।। ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, নিহত বিএসএফ-এর হেড কন্সটেবল, আহত ৩

জম্মু-কাশ্মীর।। ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, নিহত বিএসএফ-এর হেড কন্সটেবল, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। নিহত বিএসএফ জওয়ানের হেড কন্সটেবল। আহত আরও তিন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার রাতে জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরের নিয়ন্ত্রণরেখা বরাবর বিএসএফ আউটপোস্ট লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাক সেনাবাহিনী। পাল্টা জবাব দেয় বিএসএফ জওয়ানরা। পাক সেনার গুলিতে জখম হন বিএসএফের হেড কনস্টেবল রাই সিংহ। পরে তাঁর মৃত্যু হয়। শনিবার রাজৌরির সুন্দরবানি ও নৌসেরা সেক্টরে পাক সেনার মর্টার ও গুলিবর্ষণে আহত হন এক বিএসএফ জওয়ান ও এক মহিলা।

রবিবার রাতে রাজৌরি সেক্টরে পাক হামলায় চার বিএসএফ জওয়ান স্পিলন্টারের হামলায় আহত হয়। ৪০ বছরের রাই সিংহ, যিনি বিএসএফ-এর প্রধান কন্সটেবল ছিলেন, তাঁর আঘাত গুরুতর ছিল। কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। আর এক বিএসএফ জওয়ানের অবস্থাও আশঙ্কাজনক। হরিয়ানার ঝাঝার জেলার বাসিন্দা রাই সিংহে পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী, তিন সন্তান এবং বিধবা মা।

তবে পাক সেনা বাহিনীকে সীমান্তের এপার থেকেও যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা বাহিনী ও বিএসএফ জওয়ানরা। এর আগে শনিবারই রাজৌরির নৌসেরা এবং সুন্দরবানি সেক্টরে পাক সেনা বাহিনীর মর্টার হামলায় আহত হয় এক বিএসএফ জওয়ান ও এক মহিলা। শনিবার সকালে নৌসেরা সেক্টরের কাছে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা বাহিনী, দুপুরের সুন্দরবানি সেক্টর লক্ষ্য করে শুরু হয় গোলাগুলি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন