News71.com
 International
 21 Nov 16, 11:40 AM
 271           
 0
 21 Nov 16, 11:40 AM

মসুলে আইএসের সঙ্গে লড়াইয়ে ৯ ইরাকি সৈন্য নিহত

মসুলে আইএসের সঙ্গে লড়াইয়ে ৯ ইরাকি সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইরাকের মসুল শহর এবং এর আশপাশ এলাকায় জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়তে গিয়ে নয় ইরাকি সৈন্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

রোববার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

খবরে বলা হয়, আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে লড়াইয়ে করতে গিয়ে ওই সৈন্যরা নিহত হন।

উল্লেখ্য, বেশ কিছুদিন থেকে মসুল শহর পুনর্দখলের চেষ্টায় ইরাকি বাহিনীর সঙ্গে আএসের লড়াই চলে আসছে। হামলা-পাল্টা হামলায় সেখানে প্রায়ই নিহতের ঘটনা ঘটছে। এরই মধ্যে মসুলের বেশ কিছু স্থান পুনর্দখলের নেওয়ার দাবিও তুলেছে ইরাক সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন