News71.com
 International
 22 Nov 16, 05:42 PM
 267           
 0
 22 Nov 16, 05:42 PM

চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত

চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত ও আরো ৩৭ জন আহত হয়েছে। বৈরী আবহাওয়ায় ৫৬টি গাড়ি একে অপরকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, দেশের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশে কুয়াশা ও বৃষ্টিপাতের কারণে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ প্রদেশে কুনমিংয়ের সাথে বেইজিংয়ের একটি মহাসড়কের সংযোগ রয়েছে।

সোমবার এ দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে তোলা বিভিন্ন ছবিতে দেখা যায়, দুর্ঘটনার কবলে পড়া গাড়িগুলো রাস্তার ওপর এলোমেলো অবস্থায় রয়েছে। এসবের কোনটি দুমড়ে-মুচড়ে গেছে, আবার কোনটি উল্টে গেছে।

সিনহুয়ার খবরে বলা হয়, আহত ৩৭ জনের অবস্থা চিকিৎসা দেয়ার পর স্থিতিশীল রয়েছে। চীনে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ২০১৩ সালে চীনে সড়ক দুর্ঘটনায় ২ লাখ ৬০ হাজারের বেশী লোক নিহত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন