News71.com
 International
 22 Nov 16, 05:43 PM
 315           
 0
 22 Nov 16, 05:43 PM

সংঘাতপূর্ণ সিরিয়ায় অবরুদ্ধ প্রায় ১০ লাখ লোক ।। জাতিসংঘ

সংঘাতপূর্ণ সিরিয়ায় অবরুদ্ধ প্রায় ১০ লাখ লোক ।। জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ বলছে, সংঘাতপূর্ণ সিরিয়ায় অবরুদ্ধ লোকের সংখ্যা এ বছর দ্বিগুণ হয়ে প্রায় ১০ লাখে দাঁড়িয়েছে।


জাতিসংঘের জরুরী ত্রাণ সমন্বয়ক স্টিফেন ও’ব্রিয়েন জানান, গত ছয় মাসে এ সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৭শ’ থেকে বেড়ে ৯ লাখ ৭৪ হাজার ৮০ জনে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ‘বোমা হামলা, বিচ্ছিন্নতা, ক্ষুধা এবং স্বাস্থ্য ও মানবিক সেবা বঞ্চিত অসহায় অবস্থায় থাকা এসব মানুষ হয় আতœসমর্পণ না হয় পালাতে বাধ্য হচ্ছে।’

এদিকে আলেপ্পোর পূর্বাঞ্চলে গত কয়েকদিনের হামলায় শতাধিক বেসামরিক লোকের হতাহতের খবর পাওয়া গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন