News71.com
 International
 22 Nov 16, 05:49 PM
 341           
 0
 22 Nov 16, 05:49 PM

ক্ষমতা ছাড়ার পরও দেশের প্রয়োজনে কথা বলবো ।। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

ক্ষমতা ছাড়ার পরও দেশের প্রয়োজনে কথা বলবো ।। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মূল্যবোধ হুমকির মুখে ফেলছেন এমনটা মনে করলে হোয়াইট হাউস ছাড়ার পরও তিনি তার উত্তরসূরির ব্যাপারে কথা বলতে পারেন। সোমবার লিমায় এক সংবাদ সম্মেলনে ওবামা নিজেই এমন আভাস দেন। তার মেয়াদকালের সর্বশেষ সফরে বর্তমানে তিনি পেরুতে রয়েছেন।


যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী দেশের সাবেক প্রেসিডেন্টরা সাধারনত: রাজনৈতিক বিরোধ এড়িয়ে চলেন এবং তাদের কোন উত্তরসূরির ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকেন।
ওবামা বলেন, তিনি ট্রাম্পের লক্ষ্যের রূপরেখা তৈরীতে তাকে সময় দেয়ার পক্ষে থাকলেও একজন সাধারণ নাগরিক হিসেবে সুনির্দিষ্ট কোন বিষয়ে ট্রাম্পের কর্মকান্ড নিয়ে কথা বলতে পারেন।

ট্রাম্প তার মন্ত্রিপরিষদের শীর্ষ ব্যক্তিদের নিয়োগে তাদের সাক্ষাতকার নিতে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পেরুর রাজধানী লিমায় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (অ্যাপেক) সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি ট্রাম্পের নতুন প্রশাসনকে সহযোগিতা করতে আগ্রহী। এক্ষেত্রে তিনি উল্লেখ করেন যে, তার পূর্বসূরি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পক্ষ থেকে তার নতুন প্রশাসন একই ধরনের সৌজন্যমূলক পেশাগত সহযোগিতা পেয়েছে।


ওবামা বলেন, যদি কোন বিষয় যুক্তরাষ্ট্রের মৌলিক মূল্যবোধ ও আদর্শের বাইরে চলে যায়, আর তিনি যদি মনে করেন তার সুরক্ষা দরকার তাহলে তিনি তা নিয়ে কথা বলবেন।
প্রেসিডেন্ট ওবামা নিজেকে যুক্তরাষ্ট্রের এমন একজন নাগরিক হিসেবে উল্লেখ করেন যিনি দেশের ব্যাপারে অনেক যত্নশীল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন